হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী

২ জুন, ২০২০ ১২:০৫  
প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন এবং সেভা পর্যাপ্ত ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন সরবরাহে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জুন) একনেক সভায় এ নির্দেশ দেন তিনি। কোভিড-১৯ এর সাবধানতায় পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এসময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গণভবনেই ছিলেন। আর অন্যান্য মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেছেন, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি জেলা হাসপাতালে শুধু আইসিইউ স্থাপন নয়, এটাকে ইকুইপ করতে হবে। একটা আইসিইউতে যেসব যন্ত্রপাতি থাকার কথা, সেগুলো সরবরাহ করতে হবে। অতি জরুরিভিত্তিতে এগুলোকে আপডেট করতে হবে। তিনি আরো বলেছেন, দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে হবে। তিনি চান এটা যেন আরও বৃদ্ধি পায়। হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। এটা দিতে হবে বেশি করে।